খামারকান্দিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ, ফলজ গাছের চারা বিতরণ ও ঝাঝর খালে মাছের পোনা অবমুক্ত ‎সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর ‎ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী বকশীগঞ্জ থানার সাবেক ওসি আসলাম হোসেনের বিরুদ্ধে রিমান্ডে নির্যাতনের অভিযোগ : ওসির দাবি, 'ওটা তদন্ত কর্মকর্তার বিষয়' মিরসরাইয়ে ‘শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ সাংবাদিক ও পরিবেশকর্মী বাচ্চুর ওপর হাতুড়িপেটা,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ 'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি চন্দনাইশে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে ১টি গরুর মৃত্যু, আশঙ্কাজনক ৬টি

খামারকান্দিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ, ফলজ গাছের চারা বিতরণ ও ঝাঝর খালে মাছের পোনা অবমুক্ত

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলার ৩ নম্বর খামারকান্দি ইউনিয়নে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে ঝাঝর খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. রবিউল হাসান দারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম পলাশ, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব এবং আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শাহবন্দেগী ইউনিয়ন শাখার সভাপতি মামুন শেখ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি আবদুস সালাম, কুসুম্বি ইউনিয়ন শাখার সভাপতি আসাদুজ্জামান, খামারকান্দি ইউনিয়ন শাখার সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, গাড়িদহ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক ছবি খাতুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আরাফাত রহমান কোকোর আদর্শকে ধারণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করাই সংগঠনের লক্ষ্য। তারা বলেন, ত্রাণ বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ আরও সম্প্রসারিত করা হবে।

পরে অতিথিরা ঝাঝর খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এরপর উপকারভোগীদের মাঝে ত্রাণ সামগ্রী ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর






6a63756f1a9c0-240726082343.webp
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

১ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে