শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

জয়পুরহাটে র‍্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

নিরাপদ জয়পুরহাট গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সরকারি কলেজের হলরুমে রাজশাহী র‍্যাব-৫ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় র‍্যাব -৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাঈদ আনোয়ার রাহী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের সভাপতি কাজী ইমরুল কায়েস ও র‍্যাবের স্কোয়াড কমান্ডার ফাহাদুজ্জামান আকন্দ।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও সামাজিক অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরাধ দমনে তথ্য আদান-প্রদান, পারস্পরিক আস্থা এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

উপস্থিত অংশগ্রহণকারীরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

আরও খবর