নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তালায় খেশরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা উপজেলার খেশরা ইউনিয়ন শাখার উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় খেশরা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির ও তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. শেখ মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, খেশরা ইউনিয়নের  চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (লাল্টু)।

এছাড়াও উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী হুসাইন, ইউনিয়ন শাখার বায়তুল মাল সম্পাদক মো. মেহেদী হাসান, খেশরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আনারুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুড়াগাছা উপশাখার সভাপতি মো. আলী হাসান, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খেশরা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ ইসরাফিল হুসাইন।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও আদর্শিক চেতনায় গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান তাদের আরও উৎসাহিত করবে। পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag
আরও খবর