নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার



সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ঝিনাইদহের বহুল আলোচিত আফিয়া আক্তার খুশি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ সাঈদ মেহেদী (৩০)কে আটক করা হয়।

র‌্যাব জানায়, সারা দেশের ন্যায় র‌্যাব-৬ও নিয়মিতভাবে বিভিন্ন হত্যা, ধর্ষণ, অস্ত্র, মাদক এবং চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে ঝিনাইদহ জেলার আলোচিত আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার মূলহোতা এবং এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মোঃ সাঈদ মেহেদীকে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঢেপুখালী পূর্বপাড়া গ্রামের মোঃ মোশলেম গাজীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আফিয়া আক্তার খুশি ও সাঈদ মেহেদীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা গোপনে বিয়ে করে ঝিনাইদহ শহরে বসবাস শুরু করেন। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। অভিযোগ রয়েছে, এসব বিষয়কে কেন্দ্র করে সাঈদ মেহেদী নিয়মিত আফিয়াকে শারীরিকভাবে নির্যাতন করতেন।

গত ১৩ মে ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে ভিকটিমের প্রতিবেশী নাইটগার্ড মোঃ বদর উদ্দিন মোল্যা বাসার দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি আফিয়া আক্তার খুশিকে ঘরের মেঝেতে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি বাড়ির মালিক বেবী করিমকে বিষয়টি জানালে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

ঘটনার পর নিহত আফিয়ার বাবা ঝিনাইদহ সদর থানায় তার স্বামী সাঈদ মেহেদীকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে দেবহাটার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর