রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু।

লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়ন এর ৩ নম্বর ব্লক ( ৭ নম্বর, ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড) এর পূর্ব সিংহগ্রামে এ কার্ড প্রদান কার্যক্রমের শুরু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০ ঘটিকায় পূর্ব সিংহগ্রাম গ্রামের ইলিয়াস মিয়া নামে এক কৃষকের তথ্য সংগ্রহের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম। শুভ উদ্বোধন কালে আলোচনায় অংশ নেন করাব ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ,উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মোতালেব খান, করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুল আলম মালু,উপজেলা যুবদলের সদস্য ও ছাত্র দলের সাবেক সভাপতি নুরুল আমিন চৌধুরী, নুরল ইসলাম নাহিদ,হারুনুর রশীদ, আবুল বাশার প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ও কৃষক বৃন্দ। উদ্বোধনকালে বক্তাগন বলেন কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পদক্ষেপ। এর সফল বাস্তবায়নে সংসলিষ্ট বিভাগের সঙ্গে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। কৃষক স্মার্ট কার্ড প্রদানের কার্যক্রম যাতে সঠিক ও যথাযথভাবে সম্পন্ন তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সংসলিষ্ট এলাকার কৃষকদের সচেতনতা সৃষ্টি ও প্রচারণা চালিয়ে যেতে হবে। প্রকৃত কোন কৃষক যেন কোন ভাবেই বাদ না পড়ে যায়। উল্লেখ্য লাখাই উপজেলার করাব ইউনিয়ন এর ৭,৮,ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদের কৃষক স্মার্ট কার্ড প্রদানের কার্যক্রম ১৭ জুলাই শুরু হয়ে আগামী ৫ আগষ্ট /২৬ পর্যন্ত চলমান থাকবে। এ সময়ে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কামাল ফরাজিসহ ৪ জন কর্মকর্তা কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে লকেশন টেককরে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবেন।
Tag
আরও খবর