টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বার শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম


পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় রাজশাহী জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ কর্মীর সম্মাননা পেলেন বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক  মনিরুল ইসলাম।


বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে রোববার (১২ জুলাই) রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্পেকট্রাম কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন রাজশাহী পরিবার পরিকল্পনার উপ-পরিচালক  আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক রাফিউন নাহার। 


আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোসফেকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজমের উপ-পুলিশ কমিশনার  গাজীউর রহমান, পিপিএম, রাজশাহীর এডিসি জেনারেল  সবুর আলী, এডিশনাল এসপি  শরিফুল ইসলাম এবং রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডাঃ  আনোয়ারুল ইসলাম।


অনুষ্ঠান শেষে অতিথিরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত মনিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।মনিরুল ইসলাম বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন। সম্মাননা পেয়ে মনিরুল ইসলাম বলেন, "এই স্বীকৃতি আমাকে আরও বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুপ্রেরণা দেবে। জনগণের জন্য কাজ করে যেতে চাই।


Tag
আরও খবর