মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

সাতক্ষীরায় সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই'র বিরুদ্ধে ভূমিহীন নারীর কাছ থেকে টাকা নেওয়ার জেলা প্রশাসকের কাছে অভিযোগ

সাতক্ষীরার ৩ নং সরুলিয়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান কর্তৃক নৌকা ভোটাররা সরকারী সহযোগিতা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। চেয়ারম্যানের স্বজনপ্রীতি ও একমুখি নীতির কারনে এলাকাবাসী বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিসিবি সহ বিভিন্ন সরকারী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সনাতন ধর্মের নৌকার ভোটাররা বলেন, আমরা দীর্ঘদিন নৌকায় ভোট দিয়ে আসছি। কিন্তু এবার নৌকায় ভোট দিয়ে মহা বিপাকে পড়েছি। ইউনিয়ন পরিষদে গেলে বিদ্রোহী চেয়ারম্যান আব্দুল হাই মিষ্টি মুখে বলে আপনাদের জন্য সব কিছু করবো। কিন্তু পরবর্তীতে দেখা যায় নৌকার ভোটারদের ন্যার্য অধিকার থেকে বঞ্চিত করে চেয়ারম্যানের লোকজনকে সেটি দেওয়া হয়েছে। তার প্রমান যারা নৌকা বাদে মটর সাইকেলে ভোট দিয়েছে তাদের সবকিছু ঠিকঠাক হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে নিন্ম আয়ের মানুষের জন্য নির্ধারিত টিসিবির তালিকাও করা হয়েছে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে। বিভিন্ন সময় গিয়ে দেখা গেছে তিনি ইউনিয়ন পরিষদে থাকেন না। চেয়ারম্যানের অনিয়ম দূর্নীতি এখানেই শেষ নয়। পাটকেলঘাটা গ্রামের মান্নান গুলজারের মেয়ে ভূমিহীন লতা বেগমের সরকারী ঘর ও জমি দেবে বলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবৈধ ভাবে গ্রহন করে। কিন্তু আজকাল করেও তার জমি ও ঘর কোনটি হলো না এমনকি পাওনা টাকাও ফেরত পেলেন না। বাধ্য হয়ে ভূক্তভোগী লতা গত ১৯ শে জানুয়ারী পাওনা টাকা আদায়ের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। এ বিষয়ে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের কাছে টাকা নেওয়া বিষয়ে অস্বীকার করেন। 

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের সত্যতা প্রমানিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর