জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ফের বিস্ফোরণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2022 03:58:03 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক সপ্তাহের ব্যবধানে ফের একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবারের (১৬ আগস্ট) বিস্ফোরণে একটি বিদ্যুৎ কেন্দ্র ও রেলওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। 


বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেন যুদ্ধে রসদ সরবরাহের লাইন হিসেবে ক্রিমিয়াকে ব্যবহার করছে মস্কো। সম্প্রতি সেখানে কয়েক দফা হামলার ঘটনা রাশিয়ার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। 


ক্রিমিয়ায় মস্কোর ঊর্ধ্বতন প্রতিনিধি সের্গেই আকসিওনভ মঙ্গলবারের বিস্ফোরণে দুজন আহত, ট্রেন চলাচলে বিঘ্ন এবং সামরিক ওই ডিপোর নিকটবর্তী একটি গ্রাম থেকে প্রায় দুই হাজার জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছেন। 


তবে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ডিপোতে আগুন লাগার ফলে একটি বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ লাইন, রেললাইন ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কোনো হতাহতের খবর জানা যায়নি।


বিস্ফোরণের ঘটনায় ইউক্রেন দায় স্বীকার না করলেও মস্কোর নিয়ন্ত্রণে থাকা ‘তুলনামূলক নিরাপদ’ বলে বিবেচিত এই ভূখণ্ডে যেকোনো ‘নাশকতার’ ঘটনায় ইউক্রেনের কর্মকর্তাদের উল্লসিত হতে দেখা যাচ্ছে। 


দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, রুশদের দখলে থাকা ক্রিমিয়ায় বিস্ফোরণ রাশিয়াকে নিরস্ত্রীকরণের এক ধরনের পদক্ষেপ। 


পোদোলিয়াক দাবি করেন, বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎ সাবস্টেশন জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রাশিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করত। 


কৃষ্ণ সাগরে অবস্থিত ক্রিমিয়া উপদ্বীপটি ২০১৪ সাল থেকেই নিয়ন্ত্রণে রেখেছে রাশিয়া। গত সপ্তাহেই একাধিক বিস্ফোরণে ক্রিমিয়ার পশ্চিম উপকূলের একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মস্কো একে দুর্ঘটনা হিসেবে দাবি করে। 

আরও খবর