ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৫৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-04-2025 09:45:34 am

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব চলছেই। দিনে দিনে নৃশংসতার সীমা ছাড়িয়ে যাচ্ছে দখলদার বাহিনী। বেসামরিকদের লক্ষ্য করে প্রতিনিয়তই বাড়ছে হত্যাযজ্ঞ। গাজার বাড়িঘর থেকে শুরু করে শরণার্থী শিবির সবত্রই চলছে নারকীয় তাণ্ডব। গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী দেশটির বিমান হামলায় আরও অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 


রোববার (২৭ এপ্রিল) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তারা জানায়, বহু হতাহত এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৫০০ জনে।  


স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার আরও ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে। বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার ধ্বংসস্তূপে এখনও ১০ হাজারের বেশি মরদেহ পড়ে আছে। ভারী উদ্ধার সরঞ্জামের অভাব এবং রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় ও অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় এসব দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।


এ মুহূর্তে গাজার পরিস্থিতি শুধুই একটি আঞ্চলিক দ্বন্দ্ব নয়, বরং এটি মানবতার এক ভয়াবহ পরীক্ষা। শিশু, মা, চিকিৎসক, স্বেচ্ছাসেবী— কেউ রক্ষা পাচ্ছে না এ আগ্রাসন থেকে। বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব এখন নিরপেক্ষ মানবিক অবস্থান থেকে এ সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখা। গাজার জনগণের পাশে দাঁড়ানো মানে শুধু একটি ভূখণ্ড রক্ষা নয়, বরং মানবতার মৌলিক ন্যায্যতা রক্ষা করা। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার ও জবাবদিহিতা এখন সময়ের দাবি।


২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এ উপত্যকাটি পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কেন্দ্রে। প্রায় প্রতিদিনই নতুন করে প্রাণহানির খবর আসছে। শুধু গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২ হাজার ১১১ জন এবং আহত হয়েছেন আরও ৫ হাজার ৪৮৩ জন।


এর আগে, চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এতে দুই মাস কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও, হামাসের সঙ্গে মতবিরোধের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল ফের বিমান হামলা শুরু করে। ফলে আবারও ভয়াবহ রক্তপাত ও ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গাজার জনপদ।


জাতিসংঘের হিসেবে, এ দীর্ঘমেয়াদি আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ঘরহারা হয়েছেন এবং অবকাঠামোর অন্তত ৬০ শতাংশ সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্রসহ প্রয়োজনীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোই এখন অচল।


অন্যদিকে, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে। 

আরও খবর