উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন





নড়াইলের লোহাগড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী "বুনিয়াদি প্রশিক্ষণ"কোর্সের উদ্ধোধন করা হয়েছে। 


মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ও লোহাগড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে 

 "বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন করেন  জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। 


 নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে "বুনিয়াদি প্রশিক্ষণ" উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়,

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা। 

 

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী "বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের কোর্স পরিচালক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, কোর্স সমন্বয়ক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান। 


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। 


উল্লেখ্য, ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এ মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণে লোহাগড়া উপজেলার বিভি ইউনিয়নের সর্বমোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।


এছাড়াও লোহাগড়া পল্লী সঞ্চয় ব্যাংকের সমিতির ১৫ জন সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম সদস্যদের হাতে চেক তুলে দেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়, জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা এস এম তরিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাথাপক সম্বিত কুমার বিশ্বাসসহ দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


এদিকে নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম লোহাগড়া থানার ও পৌর সভা কার্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সমস্যা সমাধানের পরামর্শ দেন।

আরও খবর