ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী




খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় কর্মসূচিটি চালু করা হয়েছে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। নারীর ক্ষমতায়নের অংশ হিসেবেই এই কার্ড চালু করা হয়েছে।


বিকেল সাড়ে তিনটায় ল্যাপটপের বাটন চেপে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। খাগড়াছড়ি জেলায় তৃতীয় ধাপে ৪৫৬ জন নারী এই কার্ডের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ।


প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, “তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্ন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আজ খাগড়াছড়িতেও বাস্তবায়িত হলো। এই কার্ড নিয়ে রাজনীতি বা দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। ফ্যামিলি কার্ড আজ ভরসা ও আস্থার প্রতীক।”


সরকারের ঘোষণা অনুযায়ী, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারগুলো মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভুঁইয়া। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, সহসভাপতি হাফেজ আহাম্মদ ভুঁইয়া। রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন,সাধারন সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া,  রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ,  রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম বাদশা, রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসেন,  সহ স্থানীয় নেতা কর্মীরা। 


অনুষ্ঠানে কার্ডপ্রাপ্ত নারী উপকারভোগী লামকুপাড়ার, আনু  মারমা, নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, তারেক রহমান কথা দিয়ে কথা রেখেছেন। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।

Tag
আরও খবর