লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা

সাতক্ষীরায় ১৮ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

সাতক্ষীরায় দুই কেজি একশ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের বাঁকাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক মিঠু সরদার (২৩) শহরের থানাঘাটা এলাকার শওকত আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, গতিবিধি সন্দেহজনক হলে মিঠু সরদারকে চ্যালেঞ্জ করা হয়। তারপর মিস্ত্রী এনে তার মোটরসাইকেলে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। একটি পাইপের মধ্যে স্বর্ণগুলো লুকানো ছিল।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৯৯ গ্রাম। এই স্বর্ণের বর্তমান বাজারমূল্য এক কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। চোরাকারবারি মিঠু সরদারকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর