দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক:

সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক  সম্পাদক নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক:


ফেনী সোনাগাজী উপজেলার কৃতি সন্তান জুলাইযোদ্বা হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক  সম্পাদক নির্বাচিত হয়েছেন।


তাঁর এ মনোনয়নে সোনাগাজী উপজেলা ও ফেনী জেলাজুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তিনি যুবদলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেয়েছেন।


হাবিব ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বিভিন্ন সময়ে দল ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এর আগে হাবিব ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য,সহ অর্থবিষয়ক সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-স্কুলবিষয়ক সম্পাদক সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেন। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।


এদিকে হাবিবকে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক  সম্পাদক নির্বাচিত করায় বিএনপির  চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।


সোনাগাজী উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা হাবিবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।হাবিবের বক্তব্য

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক  সম্পাদক নির্বাচিত হওয়ায় হাবিবুর রহমান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,


“আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক  সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বিএনপির  চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।


এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও বটে। আমি দলের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাব।


বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী যুবদল গঠনে সর্বোচ্চ চেষ্টা করব। আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি, যাতে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি।”


তিনি আরও বলেন, ফেনী জেলা এবং সোনাগাজীবাসীর ভালোবাসা ও সমর্থনই আমার চলার শক্তি। আমি সবসময় জনগণের পাশে থেকে দেশ ও দলের স্বার্থে কাজ করে যেতে চাই।”

Tag
আরও খবর