রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মো কামরুল হুদা বলেছেন জামায়াতের যে সকল প্রার্থী মানুষকে ধোকা দিয়ে, চাপাবাজি করে নির্বাচিত হয়েছে, এলাকায় এসে বলে তাদের ক্ষমতা নাকি মন্ত্রীর চেয়ে বেশি। তাদেরকে দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব না। তিনি আরো বলেন, তারেক রহমান বাংলাদেশের প্রধান মন্ত্রী, চৌদ্দগ্রামবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। আমরা চাই আপনাদের মাধ্যমে এলাকার উন্নয়ন হবে। আপনারা এলাকার উন্নয়নের জন্য কাজের তালিকা করেন, আমরা চৌদ্দগ্রামবাসীর উন্নয়নে কাজ করবো। কামরুল হুদা বলেন, জামায়াত ইসলামের নামে ধোঁকাবাজি করে। জামায়াত ইসলামি ধর্মের কথা বলে ভোটের জন্য তারা ইসলামের জন্য কোন কিছু করে না। জামায়াত ইসলামি জনগণের দল নয় তার একটা গোষ্ঠীর দল। তারা চাইলে কোন নারীকে দলীয় পদে রাখতে পারবে না। শুক্রবার (০৫ জুন) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার শুভপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি অধ্যাপক জিয়াউর রহমান জিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, সহ-সভাপতি মো: শাহ আলম (এমএসসি), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মাইন উদ্দিন মিয়াজি, সদস্য মোহাম্মদ বেলাল হোসেন। শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: জালাল উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রাম কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, সমাজসেবক গাজী আব্দুর রহিম, পাশাকোট গ্রাম কমিটির সদস্য দ্বীন মোহাম্মদ, পাশাকোট গ্রাম কমিটির সভাপতি সেলিম মিয়া, ৩নং ওয়ার্ড গ্রাম কমিটির সভাপতি বাচ্চু মিয়া মজুমদার ও সাধারণ সম্পাদক আবুল হাসেম মজুমদার, ফকিরহাট ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক মজুমদার। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরও খবর