বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় উদ্ধার হওয়া দুই ব্যক্তির মরদেহের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, পুকুর খননের সময় মাটিধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে এজাহারনামীয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে সকাল ৮টা ১৫ মিনিটে মঠবাড়িয়া থানা পুলিশ খবর পায় যে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় রাস্তার পাশের একটি মৎস্য ঘেরের বাঁধসংলগ্ন স্থানে আব্দুল রশিদ বেপারীর মরদেহ পড়ে আছে। একই এলাকার উত্তরাংশে প্রায় দেড় কিলোমিটার দূরে সাগর হাওলাদারের মরদেহও উদ্ধার করা হয়। খবর পেয়ে মঠবাড়িয়া থানার দুটি টিম পৃথকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। নিহতদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না পাওয়ায় ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। পরে ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্তে পুলিশ জানতে পারে, স্থানীয় কয়েকজন ব্যক্তি ৭-৮ জন শ্রমিককে প্রতিদিন এক হাজার টাকা মজুরিতে তথাকথিত ম্যাগনেটিক পিলার খোঁজার কাজে নিয়োগ করেন। শ্রমিকদের বিষয়টি গোপন রাখার জন্য কোরআন শরীফ ছুঁয়ে শপথও করানো হয়েছিল বলে জানা যায়। পরে শ্রমিকরা আমড়াগাছিয়া খালের পাশে সাগর হাওলাদারের নতুন খনন করা পুকুরে খননকাজ শুরু করেন। একপর্যায়ে ওপর থেকে মাটির বিশাল অংশ ধসে পড়ে চারজন শ্রমিক মাটিচাপা পড়েন। এর মধ্যে দুজন কোনোভাবে প্রাণে বাঁচলেও আব্দুল রশিদ বেপারী ও সাগর হাওলাদার সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় দণ্ডবিধির ৩০৪এ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুইজনকে এজাহারনামীয় আসামি এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আজ সোমবার (১ জুন) পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মনজুর আহম্মেদ সিদ্দিকী এক প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, ফরেনসিক আলামত সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। তদন্তে এটি মাটিধসে চাপা পড়ে মৃত্যুর ঘটনা বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন, “পুলিশের নিরলস প্রচেষ্টা ও পেশাদার তদন্তের ফলে ১০ ঘণ্টারও কম সময়ে এই চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়েছে।”
Tag
আরও খবর