শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার



সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরের নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শন করেছেন। সোমবার (১ জুন) তিনি সফরসঙ্গীদের নিয়ে মন্দির পরিদর্শনে যান এবং মন্দিরের সার্বিক উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্দির কমিটির সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, সাধারণ সম্পাদক অজয় পাইন, গৌতম ব্যানার্জী, কাজল দেবনাথসহ কমিটির অন্যান্য সদস্যরা সংসদ সদস্যকে স্বাগত জানান এবং নবনির্মিত ভবন ও মন্দিরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক উন্নয়নে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মন্দির কমিটির পক্ষ থেকে নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শনের জন্য সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর





6a75ee126a0be-070826083914.webp
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে