২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত অন্নকূট মহোৎসব: ভক্তি, কৃতজ্ঞতা ও প্রকৃতিপ্রেমের উৎসব ব্রহ্মরাজপুরে শিক্ষার্থী হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা কুতুবদিয়ায় টানা ৫ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর



সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে হলুদ সাংবাদিকতা, অনলাইন জুয়া, মাদক, সংঘবদ্ধ অপরাধীচক্র ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ।


সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ, মাদক, অনলাইন জুয়া ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ এবং যানজট নিরসনেও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।


পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। মাদক কারবারি, সংঘবদ্ধ অপরাধীচক্র, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আলোচিত হত্যা মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া ও সংঘবদ্ধ অপরাধীচক্রের তৎপরতা দমন, মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে আলোচনা হয়। 


এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, বিজিবির উপ-অধিনায়ক, সাতক্ষীরার সরকারি দুটি কলেজের অধ্যক্ষ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, বিএনপি নেত্রী ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর