মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদ (নবী মিকারের বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল খায়েরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা কোনো যানবাহনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘন্টা ৭ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে