জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত অন্নকূট মহোৎসব: ভক্তি, কৃতজ্ঞতা ও প্রকৃতিপ্রেমের উৎসব ব্রহ্মরাজপুরে শিক্ষার্থী হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা কুতুবদিয়ায় টানা ৫ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

‘মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি’—স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মিরসরাইয়ে মাদকবিরোধী র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ হযরত শাহ সুফী আলহাজ্ব মাওলানা নুর আহমদ (রহ.) দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিমল কর্মকার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম হারুন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, লোকমান হোসেন, মাদ্রাসার সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম ও দীপ্ত যুব ফাউন্ডেশনের সভাপতি আনসার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়াহেদপুর যুবদলের যুগ্ম সম্পাদক আবু তাহের, ডা. সাজ্জাদ হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. হারেজ, সংগঠনের সহসভাপতি শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শাকিলসহ কার্যকরী কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এম এ হাসনাত।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। আলোচনা সভা শেষে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন অতিথি ও সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠার পর থেকে দীপ্ত যুব ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সম্প্রতি সংগঠনটি যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন লাভ করেছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর