এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অব: মামুন।
লে. (অব)সাইফুল্লাহ সাইফ সভাপতিত্বে এবং বর্ষা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও সাবেক সৈনিকরা অংশগ্রহণ করেন।
মিলনমেলায় বক্তারা বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করা সকল ভুক্তভোগী সৈনিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। চাকরিজীবনে দায়িত্ব পালনের পর অবসরে গিয়ে কোনো সৈনিক যেন আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতায় না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, সকল সৈনিককে পেনশন সুবিধার আওতায় আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যেসব সৈনিক বিভিন্ন কারণে পেনশন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের বিষয়গুলো পুনর্বিবেচনা করে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
তাঁরা বলেন, সৈনিকদের অধিকার, মর্যাদা ও অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে সকল সাবেক ও বর্তমান সৈনিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
২ ঘন্টা ২৮ মিনিট আগে
২ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ ঘন্টা ১ মিনিট আগে
১০ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ ঘন্টা ৩১ মিনিট আগে