২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন

মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচনমিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন ও শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মিরসরাই কলেজে সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় ১০৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ফেভারিট ফ্রেন্ডস বিজনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ খায়রুল ইসলাম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের প্রসপেক্টাস উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কামাল উদ্দিন।

শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন একাডেমির রেক্টর মুহাম্মাদ সোহরাব হোসেন। তাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে ফেভারিট ফ্রেন্ডস বিজনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের কার্যনির্বাহী পরিষদের সদস্য, ইউনিয়ন প্রতিনিধিসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, একটি আধুনিক, মানসম্মত, নৈতিকতাভিত্তিক ও দক্ষতামুখী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির যাত্রা শুরু হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে মেধাবী, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক নিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘WISDOM – Play! Learn! Explore’ এবং মূল অঙ্গীকার ‘Quality Education Through Quality Teachers’।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠানটি মানসম্মত ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag
আরও খবর