শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে চাপা পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক। রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে সুজন মিয়া (১৮) এবং করিম আলীর ছেলে শিহাব (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে একটি ধান মাড়াইকল নিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি উল্টে যায়। এ সময় মাড়াইকলের নিচে চাপা পড়ে হোসাইন আলম, সুজন মিয়া ও শিহাব আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘন্টা ৮ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ ঘন্টা ৫৪ মিনিট আগে