নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-06-2026 10:27:15 am

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি সোমবার (০১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে এ শুনানি সম্পন্ন হবে। 


আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল পৌনে ৮টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। এর আগে, গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালত সেদিনই অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি পরবর্তী বিচারিক প্রক্রিয়ার জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।


উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নৃশংস ঘটনার পরপরই ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয় প্রধান আসামি সোহেল।


তদন্ত শেষে পুলিশ যে অভিযোগপত্র জমা দিয়েছে, তাতে সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের তথ্য-প্রমাণ ও আলামত ধ্বংস করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় নিহত শিশু রামিসার বাবা এবং প্রতিবেশীসহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ নির্মম হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

আরও খবর