চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !!

শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !!

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯ বছরের এক মাদ্রাসা ছাত্রকে আম কুড়ানোর লোভ দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক মোঃ রাকিবুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল উপজেলার বেজোড়া উত্তর পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে ভিকটিম মাদ্রাসা ছাত্র সাজিদ (০৯) তার বাবা-মায়ের সাথে মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই এলাকার যুবক রাকিবুল ইসলাম তাকে আম কুড়ানোর কথা বলে ফুসলিয়ে নিজ বসতবাড়ির শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে ভিকটিমকে জোরপূর্বক বলাৎকার করে। পরবর্তীতে বাড়িতে ফিরে শিশু (ভিকটিম) মলত্যাগ করার সময় তীব্র ব্যথা অনুভব করলে বিষয়টি তার মাকে খুলে বলে।

ঘটনাটি জানার পর ভিকটিমের বাবা শাজাহানপুর থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে ১ জুন শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-০১)।

মামলা দায়েরের পর শাজাহানপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উপজেলার বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত আসামি রাকিবুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

শাজাহানপুর থানা পুলিশ জানায়, ঘটনার সত্যতা স্বীকার করে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ (১ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag
আরও খবর