রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2022 03:20:23 pm

সভাপতি আকিব - সাধারণ সম্পাদক বিশাল সাহা

◾ শিক্ষা ডেস্ক :


তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ২০২২-২৩ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


মঙ্গলবার (১৬ আগস্ট) ঢাকা কলেজ শাখার সভাপতি মোঃ আকিব হোসাইন ও সাধারণ সম্পাদক বিশাল সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের ঢাকা কলেজ শাখার সদ্য সাবেক সভাপতি 'মাহমুদুল হাসান ইজাজ ' ২০২২-২৩ কার্যবর্ষের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।




এর আগে গত ১০ আগস্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ শাখা ২০২২-২৩ কার্যবর্ষের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আকিব হোসাইন সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের বিশাল সাহাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এসময় তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।


আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে অন্যান্যরা হলেন- সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রসেনজিৎ চন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদ আফ্রিদী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ রামীম, সহ সাংগঠনিক সম্পাদক মো. রোমান মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক হাসান, অর্থ সম্পাদক: লুৎফর রহমান লাভলু, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, উপ দপ্তর সম্পাদক মো. আজিম মিয়া, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক জুয়েল রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অমিত হাসান। এছাড়া সম্পাদকীয় পর্ষদ এর দায়িত্বে আছেন মো. আকাদুল্লাহ ও মো. সাইফুদ্দিন সাইমন।


সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি হয়েছেন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আকিব হোসাইন। তিনি বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সর্বদা সৃজনশীল কার্যক্রম পরিচালনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তরুণ লেখকরা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণার্থে কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত লেখালেখির মাধ্যমে দেশের যেকোনো সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছে। ভবিষ্যতে দেশের একজন সুদক্ষ লেখক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে এ সংগঠন ব্যাপক ভূমিকা রাখবে।


সাধারণ সম্পাদক বিশাল সাহা বলেন, লেখালেখি তারুণ্যের হাতিয়ার। যেটার মাধ্যমে চাইলে যেকেউ সমাজ, রাষ্ট্র ও পৃথিবীর সকল অসঙ্গতিকে দূর করতে পারে পারে। আমার বিশ্বাস তরুণ লেখকরা তাদের শাণিত কলম দিয়ে লেখালেখি করে তাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারবে। সেই সাথে নিজেকে একজন প্রকৃত লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের একজন লেখক হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুনিপুণভাবে পালন করতে চাই।


প্রসঙ্গত, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি



আরও খবর