রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ৩ দিনব্যাপী ভুমিসেবা মেলার উদ্ভোধন

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এ প্রতিপাদ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শণ ও আলোচনা সভা শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অ:দা:) মোঃ নুরুল আমিন। এসময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, যুগকার্যকরী সদস্য আনিছুর রহমান, প্রেসক্লাব সদস্য আব্দুল মন্নানসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ভূমি সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপি এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন সময়ে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত ষ্টলে ভূমি উন্নয়ন কর নিবন্ধন, প্রদান, নামজারী সংক্রান্ত বিভিন্ন সেবা বিষয়ক পরামর্শ প্রদান করা হবে।
আরও খবর