চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

সবুজ শুভেচ্ছা’য় সিক্ত জাবিপ্রবির নতুন উপাচার্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। নতুন উপাচার্য হিসেবে যোগদান করায় তাঁকে ‘পরিবেশবন্ধু’ গাছ উপহার দিয়ে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বকুলের নেতৃত্বে সমিতির সদস্যরা উপাচার্য সঙ্গে এই সৌজন্য করেন। এ সময় তাঁরা নতুন প্রশাসনের প্রতি শুভকামনা জানিয়ে এই প্রতীকী ও পরিবেশবান্ধব উপহার তুলে দেন। 


তরুণ সাংবাদিকদের এমন ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উপহারে আন্তরিক ধন্যবাদ ও উচ্ছ্বাস প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়া। মতবিনিময়কালে তিনি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে তাঁর ভবিষ্যৎ রূপরেখা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। শিক্ষায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জাবিপ্রবিতে প্রাতিষ্ঠানিক গবেষণার মান উন্নয়ন ও কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।


এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা এবং ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।


মতবিনিময় সভায় জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুসলিম ইবনে রবি, অর্থ সম্পাদক শাহরিয়ার রোকন, কার্যকরী সদস্য মো. মিরাজ হোসেন ও মো. তৌহিদুল ইসলাম। এ ছাড়া শিক্ষানবিশ সদস্য মো. ইকরাম মাহমুদ বাঁধন ও নাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর