নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

গতকাল শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ও হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আহতদের মধ্যে গুরুতর জখম মনিরা খাতুনকে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রাব্বি হোসেন (২২), ফরহাদ হোসেন (২৭), সুমন হোসেন (৩০) ও দেলোয়ার হোসেন (৩২)-সহ অন্যদের রায়পুর ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শফি সরদার এবং একই ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি ফারুক সরদারের মধ্যে মাছঘাট দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শফি সরদার ও মহিউদ্দিন গাজী একপক্ষে এবং ফারুক সরদার ও যুবদল নেতা আবুল কালাম আজাদ (বলি) অন্যপক্ষে অবস্থান নেন। সংঘর্ষের আগে উভয় পক্ষই মাছঘাট এলাকায় দলবল নিয়ে অবস্থান নেয়, যা পরে সহিংসতায় রূপ নেয়।

শফি উদ্দিন অভিযোগ করেন, ফারুক সরদার, আবুল কালাম আজাদ (বলি) ও তারেক সরদারের নেতৃত্বে বহিরাগত লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তাদের পক্ষের কয়েকজন আহত হন।

অভিযোগ অস্বীকার করে ফারুক সরদার বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা যৌথভাবে মাছঘাট পরিচালনা করে আসছি। আজকের ঘটনায় তারা নিজেদের মধ্যে মারামারি করে পরে আমাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে আবুল কালাম আজাদ (বলি) বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। আমি বরং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৭ এপ্রিল একই উপজেলার উত্তর চরবংশী এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্পেনপ্রবাসী সাইজউদ্দিন দেওয়ান ও জসিম উদ্দিন বেপারী নিহত হন।

Tag
আরও খবর