নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গ্রামেগঞ্জে আর চলবে না শালিস বানিজ্য

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গ্রামগঞ্জে দীর্ঘদিন ধরে চলে আসা সাল্লিস বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। নির্বাচন পরবর্তী সময়ে দেওয়া এ ঘোষণাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরলেও, স্থানীয়ভাবে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে এখনো সাল্লিস বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ও সামাজিক সমস্যাকে কেন্দ্র করে কিছু প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধ সাল্লিস বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। এসব সাল্লিসে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।


সম্প্রতি এক বক্তব্যে এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, রায়পুরের গ্রামগঞ্জে আর কোনো সাল্লিস বাণিজ্য চলবে না। সাধারণ মানুষের সঙ্গে অন্যায় করে কেউ ফায়দা লুটতে পারবে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।


তবে অভিযোগ রয়েছে, ঘোষণার পরও উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী এখনো প্রভাব খাটিয়ে সাল্লিসের নামে অর্থ আদায় ও পক্ষপাতমূলক বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।


এ বিষয়ে সচেতন মহল বলছে, সাল্লিসের নামে অনিয়ম ও অর্থ বাণিজ্য বন্ধ করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, সেদিকেও নজর দিতে হবে।


এদিকে সাধারণ মানুষ এমপির ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর