নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রামে হত্যার মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের ইলিয়াস হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানকারী দল বৃহস্পতিবার (৭ মে) রাতে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার ডিটি রোডে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। তিনি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে। র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ২০২৫ সালের অক্টোবরে চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামে সংগঠিত ইলিয়াস হত্যার ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি রুবেল সীতাকুণ্ডে অবস্থান করছেন। পরে এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় সোর্পদ করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই অভিজিৎ জানান, ইলিয়াস হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ২ নং আসামীকে র‌্যাব গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানায় সোর্পদ করেছে। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর