দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই ঢাকা কলেজে ‘স্টাডি ইন সাউথ কোরিয়া ২০২৬’ সেমিনার: উচ্চশিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার ‎চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত: ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা খরিয়াটিতে ছাদে স্যানিটারিং এর কাজের মিস্ত্রীর বিদ্যুতায়িত হয়ে মৃত্যু দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন সবার আগে সানন্দবাড়ী (SAS) রাজবাড়ীর বরাটে প্রদর্শনী প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত মধুপুরে নিহত চার গারো পরিবার পেল নগদ এক লক্ষ টাকার আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ ‎মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি: নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত আদমদীঘিতে ৩৭৯০ কৃষক পেলেন বিনামুল্যে ধান ও সবজি বীজ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা পলাশে মাইক্রোবাস চালক নিখোঁজের তিনদিন পর মরদেহ উদ্ধার রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা ‎মেঝো মেয়ে ও অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক গোয়ালন্দে বিটুমিন কারখানার বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিক যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোয়ালন্দে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাননাশের হুমকি।। পরিবারে আতঙ্ক চৌদ্দগ্রামে ২ কেজি গাঁজাসহ যুবক কে আটক পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ'র তিন সদস্য আটক

চৌদ্দগ্রাম বর্ণাঢ্য আয়োজনে "দৈনিক দেশ রূপান্তর" এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হৃদয়ে বাংলার মুখ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার চৌদ্দগ্রামে দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দায়িত্বশীলদের দৈনিক হিসেবে পরিচিত ‘দৈনিক দেশ রূপান্তর’ এর ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম পৌরসভা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খোরশেদ আলম, পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন সাগর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সালাহ উদ্দিন সজীব, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম মজুমদার, মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন কান্তি দাস, উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায়। দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মো. এমরান হোসেন বাপ্পি, প্রেসক্লাবের সেক্রেটারি মো. বেলাল হোসাইন, সাংবাদিক এম এ মান্নান, মো. ইয়াছিন ফারুক ভূঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, আবু বকর সুজন, কামাল হোসেন নয়ন, কাজী সেলিম, গোলাম রসুল, মো. আবুল কাশেম মন্ডল, মো. ইউছুফ মজুমদার, মো. খোরশেদ আলম, আব্দুর রব লাভলু, আতাউর রহমান রিপন, ইমাম হোসেন ভূঁইয়া শরীফ, মো. মাছুম, মো. আশিকুর রহমান মজুমদার, মোহাম্মদ সাঈদুল হক, মো. মাইন উদ্দিন মাসুদ, এম এ নোমান, সাকিবুল হাসান মিয়াজী, অভি খাঁন, মো. নাজিম উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. একরামুল হক প্রমুখ।
আরও খবর