পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে আজ

Partha Das ( Contributor )

প্রকাশের সময়: 28-04-2026 12:31:09 pm

বাংলাদেশ আজ এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম ব্যবহারের কার্যক্রম। এর মাধ্যমে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে নাম লেখাল বাংলাদেশ।


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপ। রূপপুরে ব্যবহৃত প্রতিটি জ্বালানি বান্ডিলে ৩১২টি রড রয়েছে এবং প্রথম ইউনিটের চুল্লিপাত্রে ১৬৩টি বান্ডিল স্থাপন করা হবে। চুল্লিতে ইউরেনিয়াম বসানোর ফলে উৎপন্ন তাপে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে এবং বিদ্যুৎ উৎপাদিত হবে। প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি প্রবেশে ৩০ দিন এবং বিকিরণ পরীক্ষা-নিরীক্ষায় আরও ৩৪ দিন সময় লাগবে। আগামী আগস্ট মাসের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।


দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই একক প্রকল্পটি ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে গঠিত, যা রাশিয়ার অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট নির্মাণ করছে। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রটি জীবাশ্ম জ্বালানির তুলনায় সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। এটি চালু হলে বছরে প্রায় ২ কোটি টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। ডলারের দাম বাড়ায় খরচ বাড়লেও ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী কারিগরি খরচ অপরিবর্তিত রয়েছে। ২০২৮ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের সামগ্রিক কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আজকের এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রসি ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হবেন।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪৮ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে