পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায়

ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকার বনাঞ্চলের ভেতর থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১৫০ সিএফটি পাথর জব্দ করেছে বন বিভাগ। সোমবার (২ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মো. সালেহীন নেওয়াজ খান এসব পাথর জব্দ করেন। জানা গেছে, গারো পাহাড়ের বনাঞ্চলের ভেতর থেকে কিছু অসাধু বালু-পাথর ব্যবসায়ী মাটি খুঁড়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে ভ্যানগাড়ির মাধ্যমে পাচার করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাথরগুলো আটক করেন গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান। পরে জব্দ করা প্রায় ১৫০ সিএফটি পাথর গজনী বিট অফিসে নিয়ে আসা হয়। এ বিষয়ে গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান জানান, বনাঞ্চল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারের ঘটনায় পাথরগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় পরিবেশ ও বনসম্পদ রক্ষায় বনাঞ্চল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার বন্ধে বন বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর