নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় রায়পুরে খাল পুনঃখনন কাজের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ ( ইজিপিপি) এর আওতায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৫ এপ্রিল ২৬) রায়পুর উপজেলাধীন বিপি ৮ + বিপি ১৭ + পি ২ এলাকায় এ পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, সরকারের এই কর্মসূচি শুধু অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করছে না, বরং এলাকার অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব নিগার সুলতানা। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা হ্রাস পাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।


এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর থানার ইনচার্জ জনাব শাহীন মিয়া, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হাই খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হাসান মিঠু, সাধারণ সম্পাদক শফিল ভূইয়া এবং ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ফারুক আহমেদ কবিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান এবং সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।


বক্তারা আরও উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে অতি দরিদ্র মানুষের জন্য স্বল্পমেয়াদি কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি খাল পুনঃখননের ফলে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।


উল্লেখ্য, সরকারের এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য মৌসুমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Tag
আরও খবর