রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

কুমিল্লা ‎চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজান খাঁন ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক চৌধুরী’র বিরুদ্ধে জামায়াত-শিবিরের করা মামলায় গ্রেফতার হওয়ায় নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘীর পাড় এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: খোরশেদ আলম, সদস্য সচিব মো: আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা মহিলদলের সাধারণ সম্পাদক খোদেজা আক্তার। এসময় অন্যান্যদের মধ্যে মানববন্দনে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও জগন্নাথদিঘী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান রানা, উপজেলা বিএনপির সদস্য তারিন চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাফর ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক নয়ন মজুমদার, সাংগঠনিক সম্পাদক পারভেজ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুল আলম মজুমদার, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী খোকন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদ, জগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক নুরুন্নবী মানিক, সাংগঠনিক সম্পাদক গাজী ইয়াছিন, জগন্নাথদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, গুনবতী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম সেলিম, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, গাংরা গ্রাম বিএনপির সভাপতি আব্দুল মমিন, উপজেলা মহিলাদলের সদস্য মোসাম্মৎ রাহেনা, ডলি আক্তার সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে আটককৃত জগন্নাথদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি মিজান খাঁন ও ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোবারক চৌধুরীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাদের নামে করা জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারা বলেন অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে মহাসড়ক অবরোধ করা হবে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানান যেন এই দুই নেতাকে অনতিবিলম্বে মুক্তি দেয়া হয়।
আরও খবর