নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল

লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি চায়ের দোকান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দোকানের সব মালামালসহ নগদ অর্থ সম্পূর্ণভাবে পুড়ে যায়, ফলে একমাত্র জীবিকার উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দোকান মালিক মোস্তফা কামাল।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাগাজীর দরজা সংলগ্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত মোস্তফা কামাল নিজেই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আগেই পুরো দোকানটি ভস্মীভূত হয়ে যায়।


ক্ষয়ক্ষতির বিবরণে জানা গেছে, দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ৭ হাজার টাকা, একটি ফ্রিজ, টেলিভিশন, কোমল পানীয়সহ বিভিন্ন পণ্য আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মতে, এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।


ক্ষতিগ্রস্ত মোস্তফা কামাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই ছোট দোকানটাই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের ভরসা। আগুনে সব শেষ হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব। পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।"


এ ঘটনায় এলাকায় চরম মানবিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নিম্ন আয়ের এই পরিবারটির জন্য দ্রুত সহায়তা না এলে তাদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে।

এদিকে বিশিষ্ট সমাজ সেবক বেল্লাল হোসেন হাওলাদার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তার আওতায় আনা জরুরি। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করছি।


মানবিক সহায়তার আবেদন জানিয়ে এলাকাবাসী বলেন, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে মোস্তফা কামাল আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন। অন্যথায় একটি পরিবার চরম দারিদ্র্যের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

Tag
আরও খবর