নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাকা না পেয়ে পিতাকে দা দিয়ে কোপালেন গুণধর ছেলে: যশোরে বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক

পারিবারিক সম্পর্কের অবক্ষয় আর চরম অসহিষ্ণুতার এক কলঙ্কিত অধ্যায় রচিত হলো যশোরের কাশিমপুরে। মাত্র কয়েকশ টাকা না পেয়ে জন্মদাতা পিতাকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে ১৯ বছর বয়সী এক যুবক। বর্তমানে যমে-মানুষে পাঞ্জা লড়ছেন হতভাগা সেই পিতা।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে যখন চারিদিকে দৈনন্দিন ব্যস্ততা শুরু হয়েছে, ঠিক তখনই বিজয়নগর পশ্চিমপাড়ার বাবু বিশ্বাসের (৬৫) ঘরে শুরু হয় অশান্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে মারুফ (১৯) তার বাবার কাছে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। অভাব বা অন্য কোনো কারণে বৃদ্ধ পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা।এক পর্যায়ে মেজাজ হারিয়ে মারুফ ঘর থেকে একটি ধারালো দা নিয়ে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি তার বাবার বুকে সজোরে কোপ বসিয়ে দেন। বৃদ্ধের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে রক্তাক্ত অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।

রক্তাক্ত বাবু বিশ্বাসকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত অত্যন্ত গুরুতর এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত শঙ্কামুক্ত নয়। হাসপাতালের বেডে শুয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।পিতার বুকে দা চালিয়ে দিয়ে মুহূর্তের মধ্যেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত মারুফ। ঘটনার পর থেকে বিজয়নগর পশ্চিমপাড়ায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘাতক ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একজন পিতার ওপর সন্তানের এমন নৃশংস হামলা স্থানীয়নসমাজব্যবস্থায় নৈতিকতার চরম বিপর্যয় হিসেবেই দেখছেন সচেতন মহল।


আরও খবর