রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেঘনা অভয়াশ্রমে অভিযান: জাটকা শিকারকালে ১১ জেলে আটক, জরিমানা ৪৫ হাজার


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরার সময় ১১ জেলেকে আটক করেছে প্রশাসনের ভ্রাম্যমাণ টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ৯ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


বুধবার (৩১ মার্চ) দিনব্যাপী মেঘনা নদীর তীরবর্তী উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেন।


উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইন জানান, সাজু মোল্লার মাছঘাট, আলতাফ মাস্টার ঘাট, সুইচগেট, রাহুল ঘাট ও টুনুর চর এলাকায় জাটকা নিধন প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৭০ কেজি জাটকা, ৩ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ৯ জনকে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তিনি আরও জানান, জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক দুই জেলেকে ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে।


দণ্ডপ্রাপ্ত জেলেরা বরিশাল জেলার হিজলা উপজেলার চরতরবসুনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল মাসজুড়ে লক্ষ্মীপুর সদর, রায়পুর ও চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর