রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়পুর পৌরসভায় বিজিএফের চাল বিতরণ করলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়াএমপি।


শুক্রবার পৌরসভার নির্ধারিত স্থানে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিজিএফ কার্ডধারী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।


এ সময় এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ভাতা ও খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিজিএফের চাল বিতরণও তারই একটি অংশ।


তিনি আরও বলেন, যাতে প্রকৃত দরিদ্ররা এই সহায়তা পায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। সরকারের দেওয়া সহায়তা যেন সঠিক মানুষের হাতে পৌঁছে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।


চাল বিতরণ কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর