রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়পুরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার টাকা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এর গাজী মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় ফুটপাত দখলের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দোকানের বাইরে ফুটপাত দখল করে পণ্যসামগ্রী ও ভ্যান গাড়ি রাখার অভিযোগে বিভিন্ন দোকানিকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে রাখা ভ্যান গাড়ি সরিয়ে দেওয়া হয় এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত করা হয়।


অভিযান পরিচালনা করেন নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ এবং রায়পুর পৌরসভা-এর সদস্যরা।


এ সময় উপজেলার সকল ব্যবসায়ীদের উদ্দেশে ম্যাজিস্ট্রেট সতর্ক করে বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য নির্ধারিত। দোকানের বাইরে ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। ভবিষ্যতে কেউ ফুটপাত দখল করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।


Tag
আরও খবর