আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

যশোরে ১ কোটি টাকা মুক্তিপণ নাটক: ইটভাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

যশোরে অপহরণের দীর্ঘ ৯ দিন পর মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৫)। গত ২ মার্চ শংকরপুর এলাকা থেকে অপহৃত হওয়া এই ব্যবসায়ীকে বুধবার দিবাগত গভীর রাতে চৌগাছা উপজেলার খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৬।উদ্ধারের সময় তাকে হাত-পা বাঁধা এবং অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।গত ২ মার্চ রাত ৯টা। যশোর শহরের ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু পথিমধ্যে একটি সাদা মাইক্রোবাস তার গতিরোধ করে। মুহূর্তের মধ্যেই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে।

অপহরণের মাত্র এক ঘণ্টার মাথায় অপহৃতের নিজের ফোন থেকেই কল আসে তার মা ও স্ত্রীর কাছে। ওপাশ থেকে দাবি করা হয় ১ কোটি টাকা মুক্তিপণ। শর্ত দেওয়া হয়— টাকা দিলে মুক্তি, আর পুলিশকে জানালে পরিণতি হবে ভয়াবহ।"আমার স্বামীই পরিবারের একমাত্র আশার আলো। তাকে ছাড়া তিন মেয়েকে নিয়ে আমরা কোথায় যাব?" — সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে এই আকুতি জানিয়েছিলেন জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন।পুলিশের তৎপরতায় সন্তুষ্ট হতে না পেরে গত ৪ মার্চ যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রেশমা খাতুন। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। তথ্য-প্রযুক্তির জাল বিছিয়ে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-৬-এর একটি বিশেষ দল।

বুধবার রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয় শ্বাসরুদ্ধকর অভিযান। নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স। চৌগাছার নির্জন একটি ইটভাটায় অভিযান চালিয়ে শিকলবন্দি দশা থেকে জাহাঙ্গীরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। রাত ১২টা ৩০ মিনিটে তাকে যশোর র‍্যাব ক্যাম্পে এনে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানিয়েছেন, অপহরণের সাথে জড়িত পুরো চক্রটিকে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর