লক্ষ্মীপুরের রায়পুরে রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৫মার্চ) রায়পুর মেইন রোডে রেজিস্ট্রার অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে কবীর মুহরী (৫৫) নামক এক বৃদ্ধ এর সাথে বাকবিতণ্ডায় রায়পুর বয়াতি বাড়ির শাহ আলমের ছেলে আরমান (৩৫) জরিয়ে যায়, পরে তৃতীয় পক্ষ বিল্লাল হোসেন মিশরী (৫০) বিষয়টি মীমাংসা করতে আসলে, তার সাথেও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আরমান ক্ষীপ্ত হয়ে বিল্লালকে এলোপাতাড়ি কিল ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বেলাল হোসেন মিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল।
নিহত বিল্লাল হোসেন (৫০) উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা প্রতিনিধি
রাশেদ নাইব
২ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ১১ মিনিট আগে
৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১১ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
১৯ ঘন্টা ১০ মিনিট আগে