মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শিবচরে বাবার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা


শিবচর উপজেলাে বাবার সঙ্গে অভিমান করে দীপু মোল্লা (২৫) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিনগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যাদুয়ারচর কলমখান কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দীপু মোল্লা ওই এলাকার মাজেদ মোল্লার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনকে কেন্দ্র করে দীপু মোল্লার সঙ্গে তার বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাগের মাথায় তার বাবা তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এতে অভিমান করে দীপু মোল্লা নিজ বাড়ির গরুর ঘরের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।

নিহতের বড় ভাই রুবেল মোল্লা জানান, তিনি ভ্যান চালিয়ে রাত প্রায় ৩টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে কাছে গিয়ে দেখেন, তার ভাই গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তিনি আরও জানান, মোবাইল ফোন নিয়ে বাবার সঙ্গে কিছুটা ঝগড়া হয়েছিল এবং বাবার কথায় অভিমান করেই দীপু এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে পরিবারের ধারণা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag
আরও খবর