নোয়াখালীর সেনবাগে বাপেক্সের মূল্যায়ন-কাম-উন্নয়ন প্রকল্প ; আড়াই মাসের মধ্যে মিলতে পারে চূড়ান্ত ফলাফল নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

মাদারীপুরে আব্বাস হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার


মাদারীপুর সদর উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে সংঘটিত আব্বাস চৌধুরী হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে। এক মাসের তদন্ত ও এলাকায় চাঞ্চল্যের পর শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন আক্কেল লপ্তি (৩৭) ও সাদ্দাম লপ্তি (২৮)। তারা সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের বাসিন্দা এবং সোবাহান লপ্তির পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে দুই আসামিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।


গত ১৪ জানুয়ারি ২০২৬ সালে পূর্ব বিরোধের জেরে আব্বাস চৌধুরীর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৮ জানুয়ারি মারা যান।


মৃত্যুর পর তার বোন সাহিনুর বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়। নিহতের মরদেহ গ্রামে আনার পর স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চালিয়ে দ্রুত বিচারের দাবি জানান।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অন্যান্য সম্ভাব্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয়রা আশা করছেন, গ্রেপ্তার ও তদন্তের মাধ্যমে এলাকায় শান্তি ও ন্যায়ের প্রতিফলন ঘটবে।

Tag
আরও খবর



6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে