সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিরাপত্তা জোরদারে মধুপুরের ৮৯ ভোটকেন্দ্রে ২৩৮টি বসানো হচ্ছে সিসি ক্যামেরা

দেশচিত্র


 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ভোটগ্রহণের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার মোট ৮৯টি ভোটকেন্দ্রে ২৩৮টি সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটের দিন কেন্দ্রগুলোর ভেতর ও আশপাশের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটকেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রের প্রবেশপথ, ব্যালট কক্ষসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো নজরদারিতে থাকবে। কেন্দ্র থেকে সরাসরি মনিটরিং করা হবে যাতে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত শনাক্ত করা যায়। প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করবে এই প্রযুক্তি।


মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিসি ক্যামেরার পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এছাড়াও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মধুপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে ২০টি সিসি ক্যামেরা এবং উপজেলা পরিষদ চত্বরে ১৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচনকালীন সময় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন বলেন,‘ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মধুপুর উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।


তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপপ্রচার, ভয়ভীতি বা সহিংস কর্মকাণ্ডে জড়াতে না পারে সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ভোটারদের সহযোগিতা কামনা করা হয়েছে।


স্থানীয় ভোটারদের অনেকেই সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে কেন্দ্রভিত্তিক অনিয়ম কমবে এবং ভোটাররা আরও আস্থার সঙ্গে ভোট দিতে পারবেন।


উল্লেখ্য, মধুপুর উপজেলায় মোট ৮৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Tag
আরও খবর



6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

২২ ঘন্টা ৫০ মিনিট আগে