অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

দায়িত্বরত সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিন্দা গোবিপ্রবিসাসের

পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, কাজে বাধা ও সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)। শনিবার (৭ ফেব্রুয়ারি) গোবিপ্রবিসাসের দপ্তর সম্পাদক মাহমুদুল স্বাক্ষরিত সভাপতি ও সাধারণ সম্পাদকের এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সংবাদ সংগ্রহে বাধা প্রদান করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে একাধিক সাংবাদিক আহত হন। একই সঙ্গে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করা হয় এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়।  

  

যৌথ বিবৃতিতে গোবিপ্রবিসাস নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু বারবার এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনায় প্রমাণিত হয় যে, সাংবাদিকদের নিরাপত্তা এখনো মারাত্মকভাবে ঝুঁকির মুখে।

  

নেতৃবৃন্দ আরও বলেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি পেশার ওপর আঘাত নয় বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। একইসাথে এটি জনগণের জানার অধিকারকে বাধাগ্রস্ত করে এবং গণতন্ত্রকে দুর্বল করে।  

  

গোবিপ্রবিসাস নেতৃবৃন্দ এই ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীর দ্রুত সনাক্তকরণ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। 

আরও খবর