নোয়াখালীর সেনবাগে বাপেক্সের মূল্যায়ন-কাম-উন্নয়ন প্রকল্প ; আড়াই মাসের মধ্যে মিলতে পারে চূড়ান্ত ফলাফল নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান, শিবচরে বিএনপির একাধিক নেতা বহিষ্কার


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিএনপি ও দশ দলীয় জোটের প্রার্থী, ইসলামী আন্দোলনের প্রার্থী এবং বিএনপির মনোনয়ন না পাওয়া দুই হেভিওয়েট নেতার স্বতন্ত্র প্রার্থিতায় নির্বাচনী মাঠ এখন সরগরম।

এমন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার ও জোট কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে শিবচরের বিএনপির একাধিক নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেল থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুরের শিবচর উপজেলায় বহিষ্কৃত নেতারা হলেন—উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইয়াজেম হোসেন রোমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান হোসেন সাজু মোল্লা, সদস্য মাহাবুব মাদবর ও শামিম চৌধুরী। এছাড়া শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম ও আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সদস্য মোস্তফা মোল্লা ও কুদ্দুস মোল্লা এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমুন চৌধুরীকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কার্যক্রমে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে বহিষ্কারের খবরে শিবচরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে দলীয় অবস্থান সুসংহত করতে বিএনপি কেন্দ্রীয়ভাবে কঠোর সাংগঠনিক অবস্থান নিয়েছে।

Tag
আরও খবর



6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে