নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ভুয়া তথ্যে কানাডার ভিসা আবেদন, ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-01-2026 08:31:40 am

সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাইকমিশন ভুয়া তথ্য দিয়ে ভিসার আবেদনকারী ৬০০ বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছে পাঠিয়েছে। পাসপোর্টগুলোতে দেওয়া তথ্য, সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ভুয়া বলে প্রমাণিত হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ চাঞ্চল্যকর তথ্য জানান লুৎফে সিদ্দিকী।


তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার ভিসার আবেদন সংক্রান্ত পাসপোর্ট সিঙ্গাপুরে পাঠাতে হয়। একটি সংঘবদ্ধ দালালচক্র ভুয়া তথ্য, সার্টিফিকেট ও ডকুমেন্ট ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্টে কানাডার ভিসার জন্য সিঙ্গাপুরের হাইকমিশনে আবেদন করছে।লুৎফে সিদ্দিকী আরও জানান, ধরা পড়ার আশঙ্কা দেখা দিলে তারা পাসপোর্ট সংগ্রহ করতে যায় না। এরপর পাসপোর্ট হারিয়ে গেছে এমন অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নতুন পাসপোর্ট সংগ্রহ করে আবারও ভুয়া ভিসার আবেদন চালানোর চেষ্টা করে।


তিনি বলেন, বিষয়টি তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৬০০টি পাসপোর্টধারী কারা এবং কার মাধ্যমে তারা এই অপকর্মে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হাতে গোনা কয়েকজন দালাল জড়িত।


লুৎফে সিদ্দিকী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে যে, বাংলাদেশ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না। এছাড়া বিদেশে যত দ্রুত সম্ভব মানুষ পাঠানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাদের কল্যাণের বিষয় উপেক্ষিত থাকে।


তিনি আরও বলেন, “এখন আমাদের প্রমাণ করতে হবে যে, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লিগ্যাল ও স্কিলড মাইগ্রেশন নিয়ে কাজ করছি এবং ইতালিয়ান সরকারের সঙ্গে কার্যকর সমঝোতা রয়েছে। এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।”

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪২ মিনিট আগে