বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড় গণ পাঠাগার পরিদর্শন করলেন নবাগত ইউএনও মমতা আফরিন

রামগড় গণ পাঠাগার পরিদর্শন করলেন নবাগত ইউএনও মমতা আফরিন

এমদাদ খান রামগড় প্রতিনিধি 

র্দীঘ প্রায় ৬৪ বছর আগে ১৯৫৮ সালে প্রতিষ্ঠিতি ঐতিহ্যবাহি রামগড় গণ পাঠাগার পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) মমতা আফরিন। গত শনিবার বিকালে তিনি পাঠাগার পরিদর্শন করেন। ৩৪ তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মমতা আফরিন গত ১১ জানুয়ারি উপজেলা নির্বাহি অফিসার হিসেবে রামগড়ে যোগদান করেন। শনিবার বিকালে রামগড় গণ পাঠাগার পরিদর্শনে এলে পাঠাগারের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো নিজাম উদ্দিন লাভলু তাঁকে স্বাগত জানান। ১৯২০ সলে প্রতিষ্ঠিত সাবেক মহকুমা শহর রামগড়ে ১৯৫৮ সালে তৎকালীন এসডিও আব্দুস সালামের উদ্যোগে গণ পাঠাগারটি স্থাপিত হয়। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক লোকনাথ বড়ুয়া ও স্থনীয় সচেতন নাগরিকরা  এই গণ পাঠাগার প্রতিষ্ঠায় তাকে  সার্বিক সহযোগিতা করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন হামিদা বেগমের স্বামী এটিএম সৈয়দ হোসেন ১৯৬৪ সালে  রামগড় সাব ডিভিশনের সেকেন্ড অফিসার হিসেবে যোগদানের পর গণ পাঠাগারের ব্যাপক উন্নয়ন করেন। নানা সমস্যার কারণে র্দীঘদিন যাবৎ বন্ধ থাকার পর সদ্য বদলী যাওয়া  ইউএনও খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের উদ্যোগে পাঠাগারটি পুন:চালু হয়।  নবাগত ইউএনও মমতা আফরিন মূল্যবান বইপুস্তকে সমৃদ্ধ  প্রাচীন এই পাঠাগারের ইতিহাস ঐতিহ্য জেনে খুই উৎসাহিত হন। তিনি পাঠাগারের প্রয়োজনীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাঠাগার পরিদর্শনকালে বিভিন্ন দৈনিকের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর