বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

সাতক্ষীরার খলিষখালিতে পুলিশ পরিচয়ে ডাকাতি

 সাতক্ষীরা তালার খলিশ খালী ইউনিয়নের গনেশপুর গ্রামে পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিন এর খামার বাড়িতে ৪-৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল গভীর রাতে  রুলামিন এর মা-বাবাকে জিম্মি করে দুই কোটি টাকা নিয়ে বাজি ফুটিয়ে ত্রাস সৃষ্টি করে  ওই ডাকাতদল  নির্বিঘ্নে পালিয়ে যায় ।

 ওই রাতেই খবর পেয়ে খলিশখালী পুলিশ ক্যাম্পের এস আই ও পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । এদিকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটাও তালা সার্কেল মোহাম্মদ নুরুল্লাহ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ বলছে বিষয়টি রহস্যজনক। কারণ দুই কোটি টাকা নিয়ে গেলেও ওই ডাকাত দল রুহুল আমিন এর বাবা-মাকে মারধোর করল না কোন অস্ত্র দেখালো না তাহলে কিভাবে ২ কোটি টাকা নিয়ে গেল। শুধু তাই নয় এমনও প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে আসলে কি সাধারণ নাটক? এদিকে ক্ষতিগ্রস্ত রুহুল আমিনের মা আফরোজা বেগম জানান ঘটনার সময় আমরা ঘুমিয়ে ছিলাম ওই রাতে চার পাঁচ জনের একটি দল আমাদের ডাকে বলে আমরা থানার লোক দরজা খোলেন । তাদের কথার মত আমি দরজা খুললে তারা বলেন তোমাদের বাড়িতে আওয়ামী লীগের লোক আছে এই কথা বলে ঘরে কাউকে না পেয়ে পরবর্তীতে বলল তোমার ঘরে অস্ত্র আছে। সেটাও না পেয়ে আমাকে ধমক দিল কথা না বলতে নিষেধ করল এবং বলল তোমার ঘরে টাকা আছে বস্তা কোথায়। তারা খুঁজে ঘরের মধ্যে রাখা প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে নেয় এবং ঘরের বাইরে জ্বালানি ঘরের মধ্যে মেটের মধ্যে রাখা ২ কোটি টাকা নিয়ে যায়। এদিকে পোল্ট্রি ফিডের মালিক রুহুল আমিন জানান আমি তো এই বাড়িতে ছিলাম খবর পেয়ে আমরা গেলাম জানতে পারি এই ঘটনা। এদিকে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে আমাদের কাছে। তবে পুলিশের ধারণা ওই ডাকাত দল যদি দুই কোটি টাকা নিয়ে যাবে তাহলে কাউকে মারধর করল না কোন কিছু ভাঙচুর করল না কোন অস্ত্র দেখালো না শুধুমাত্র একটি বাজি ফুটিয়ে তারা চলে গেল মনে হয় বিষয়টি রহস্যজনক। তবে পুলিশ এ বিষয়ে  খতিয়ে দেখছে। তবে সাধারণ জনগণের প্রশ্ন এটা কি সাজানো নাটক  না অন্য কিছু । তবে এ ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি মাননীয় জেলা পুলিশ সুপারের খতিয়ে দেখে আসল রহস্য উদঘাটনের দাবী জানিয়েছে খলিশ খালি বাসি।

Tag
আরও খবর